শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

নগর পরিবহন : মেট্রোরেলের নতুন রুটে যাত্রীচাপ বাড়ছে: যানজট মুক্ত চলাচলে নগরবাসীর স্বস্তি

নগর প্রতিনিধি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৩ পিএম
১৬২২ Shares
মেট্রোরেল স্টেশনে সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠছেন যাত্রীরা।
উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর সম্প্রসারিত মেট্রো লাইনে প্রতিদিন লাখ লাখ যাত্রী নিরাপদে ও নির্দিষ্ট সময়ে যাতায়াত করছেন।

রাজধানীর দীর্ঘদিনের অভিশাপ যানজটকে পাশ কাটিয়ে মাত্র ৩০-৪০ মিনিটে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল বাণিজ্যিক এলাকায় পৌঁছাতে পেরে নগরবাসী উচ্ছ্বসিত। অফিসযাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিদিনের কয়েক কোটি কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রীচাপ সামাল দিতে ট্রেনের হেডওয়ে (একটি ট্রেন থেকে অন্য ট্রেনের বিরতি) কমিয়ে আনা হয়েছে এবং স্বয়ংক্রিয় টিকেট ভেন্ডিং মেশিনের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর অন্যান্য পরিকল্পিত এমআরটি লাইনগুলো দ্রুত সম্পন্ন হলে ঢাকার বায়ুদূষণ ও শব্দদূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে।